বিনামূল্যে ওয়েবসাইট তৈরি ও আয় করা
পর্ব ১: ব্লগারে (Blogger) শুরু — একাউন্ট খোলা ও সাইট তৈরি
ওয়েবসাইট তৈরি এখন আর কঠিন কিছু নয়। এই সিরিজে আমরা শুরু থেকে শিখব কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা যায় এবং সেই ওয়েবসাইট থেকে আয় করা যায়। প্রথম পর্বে আমরা Google-এর Blogger প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইট তৈরি করব।
আমরা কেন ব্লগার বেছে নিচ্ছি?
নতুনদের জন্য Blogger হচ্ছে সবচেয়ে সহজ এবং সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট প্ল্যাটফর্ম।
- সম্পূর্ণ ফ্রি হোস্টিং: কোনো টাকা না দিয়ে Google সার্ভারে আপনার সাইট হোস্ট হবে।
- সহজ সেটআপ: শুধু একটি Gmail অ্যাকাউন্ট থাকলেই কয়েক মিনিটে ব্লগ তৈরি করা যায়।
- কাস্টম ডোমেইন সাপোর্ট: জনপ্রিয় হওয়ার পর আপনি আপনার নিজের .com ডোমেইন যুক্ত করতে পারবেন।
- সহজ Monetization: AdSense সাপোর্ট থাকায় আয় করা অনেক সহজ।
ব্লগার একাউন্ট তৈরি
২. Google অ্যাকাউন্ট দিয়ে লগইন
আপনার Gmail ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Blogger-এ সাইন ইন করুন।
৩. Display Name নির্বাচন
আপনার নাম বা আপনার পছন্দের লেখকের নাম দিন। এটি পোস্টের নিচে দেখাবে।
আপনার প্রথম ওয়েবসাইট তৈরি
এখন আপনি আপনার প্রথম সাইট তৈরি করতে প্রস্তুত। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
১. ব্লগের Title (শিরোনাম) লিখুন
আপনার সাইটের পরিচয় হিসেবে আকর্ষণীয় একটি নাম নির্বাচন করুন।
-
২. সাইটের Address/URL নির্ধারণ
এটি হবে আপনার প্রাথমিক ডোমেইন (যেমন: yourblog.blogspot.com)।
কীভাবে URL নির্বাচন করবেন:
- সাইটের বিষয় অনুযায়ী URL নির্বাচন করুন।
- কোনো স্পেস ব্যবহার করবেন না।
- নামটি অবশ্যই ইউনিক হতে হবে।
ভবিষ্যতে আপনি সহজেই একটি .com বা .xyz কাস্টম ডোমেইন যুক্ত করতে পারবেন। -
৩. ব্লগ তৈরি সম্পন্ন করুন
সব সঠিক থাকলে “Create Blog” বা “Save” ক্লিক করলে আপনার সাইট তৈরি হয়ে যাবে।
অভিনন্দন! আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে!
এখন আপনার সাইট অনলাইনে সক্রিয়। আপনি আপনার URL-এ ভিজিট করে সাইট দেখতে পারবেন।
পরবর্তী পর্বে: থিম নির্বাচন, থিম কাস্টমাইজেশন এবং সাইটকে প্রফেশনাল বানানো।

Turning ideas into digital reality . Founder of Mahmud’s Canvas.

